আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধের পর পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু ইমাম খোমেনি বিমানবন্দরে।

নিজেস্ব প্রতিবেদক:

যুদ্ধবিরতির পর এবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল থেকে কয়েকটি আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন সকালে তেহরান থেকে প্রথম দফার ফ্লাইটগুলো ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করে।

এর আগে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির আকাশসীমা সীমিতভাবে বন্ধ ছিল। পরবর্তীতে যুদ্ধবিরতির পর ধাপে ধাপে আংশিকভাবে আকাশপথ খুলে দেওয়া হয়। এবার সেটিই পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার দিকে অগ্রসর হলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী দিনে আরও আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হতে পারে।

মতামত দিন