বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র।
ডিপার্টমেন্ট অব স্টেট। তবে এই সিদ্ধান্তের আওতায় পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অন্যান্য অনভিবাসী ভিসা অন্তর্ভুক্ত নয় বলে জানানো হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের তথ্যমতে, সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলকভাবে বেশি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, অভিবাসীদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়া এবং যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ না সৃষ্টি করা নিশ্চিত করতেই এ পদক্ষেপ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুসারে অভিবাসন যাচাই-বাছাই ও স্ক্রিনিং নীতিমালা আরও কঠোরভাবে পর্যালোচনা করা হচ্ছে। উদ্দেশ্য হলো—উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যেন কোনোভাবেই অবৈধভাবে সরকারি সুবিধা গ্রহণ করতে না পারে।
২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা আপাতত স্থগিত থাকবে।
তালিকায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশের কয়েকটি দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রসহ মোট ৭৫টি দেশ।
তবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, পর্যটক, শিক্ষার্থী ও অন্যান্য স্বল্পমেয়াদি ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

মতামত দিন