আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

৪৩ ফুট গভীরে পাওয়া অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করল ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানে মাটির গভীরে আটকে থাকা একটি অবিস্ফোরিত শক্তিশালী বাংকার-বাস্টার বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সময় নিক্ষেপ করা ওই বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত করলেও বিস্ফোরিত হয়নি। পরে এটি ইরানের ইয়াজদ প্রদেশের একটি আবাসিক এলাকার প্রায় ১৩ মিটার বা ৪৩ ফুট গভীরে মাটির নিচে আটকে পড়ে।

ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়করণ দল যৌথভাবে অভিযান চালায়। দীর্ঘ ও সতর্ক অপারেশনের মাধ্যমে কোনো ধরনের বিস্ফোরণ ছাড়াই বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করা সম্ভব হয় বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষের মতে, অভিযানটি ছিল অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ, তবে সফলভাবে সম্পন্ন হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

সূত্র: মিডল ইস্ট আই

মতামত দিন