জাতীয়
ছবি: সংগৃহীত

ভাড়া বাড়ানো হয় নাই, সমন্বয় করা হয়েছে: সড়ক মন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

পরিবহন খাতে ভাড়া বৃদ্ধির কোনো অভিযোগ সরকারের কাছে আসেনি বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তার ভাষ্য, ভাড়া বাড়ানো হয়নি, বরং পরিস্থিতি বিবেচনায় সমন্বয় করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম কমলে গণপরিবহনের ভাড়াও কমিয়ে আনা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে প্রজ্ঞাপন জারি করলেই তা কার্যকর হবে, আলাদা বৈঠকের প্রয়োজন পড়বে না।

তিনি আরও বলেন, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কোথাও এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নগর পরিবহন ব্যবস্থায় অটোরিকশার প্রভাব নিয়েও কথা বলেন মন্ত্রী। তার মতে, অটোরিকশার অতিরিক্ত চলাচল যানজট বাড়াচ্ছে। তাই ধাপে ধাপে প্রধান সড়কগুলো থেকে এসব যানবাহন সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নয়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে সমাধানের পথে এগোনোর কথাও জানান তিনি।

মতামত দিন