অর্থনীতি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দাম কমলো স্বর্ণের।

নিজেস্ব প্রতিবেদক:

বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে নতুন করে চাপ দেখা দিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) লেনদেনে দাম কিছুটা কমে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ সময় বিকেল ৪টা ২৬ মিনিটে স্পট গোল্ডের দাম কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬১ দশমিক ৩৩ ডলারে, যা আগের তুলনায় প্রায় ০ দশমিক ৭ শতাংশ কম। টানা কয়েক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর চলতি সপ্তাহে স্বর্ণের দামে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ দরপতন হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে জুন মাসের স্বর্ণ ফিউচার্সও নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে। এ চুক্তিতে দাম প্রায় ১ শতাংশ কমে ৪ হাজার ৬৭৬ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়তি পর্যায়ে থাকা, মূল্যস্ফীতির চাপ এবং দীর্ঘ সময় সুদের হার উচ্চ থাকার আশঙ্কা—এসব মিলেই স্বর্ণবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থা বিনিয়োগকারীদের অনিশ্চয়তায় রেখেছে।

বিশ্লেষক কেলভিন ওং জানান, হরমুজ প্রণালিতে ঝুঁকি অব্যাহত থাকলে তেলের দাম উঁচু থাকবে, যা স্বর্ণের বাজারে চাপ বাড়াবে। তার মতে, বর্তমানে স্বর্ণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাফেরা করছে—উপরের সীমা প্রায় ৪ হাজার ৯০০ ডলার এবং নিচের সীমা ৪ হাজার ৬৪৫ ডলারের কাছাকাছি।

তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দামের গতিপথ অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অবস্থার ওপর।

মতামত দিন