জাতীয়
ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে সমস্যা, তিতাসের জরুরি নোটিশ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার একাধিক এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পচাপ পরিস্থিতি বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাস গ্যাস জানায়, আশকোনা এলাকায় গ্যাস বিতরণ লাইনে সমস্যা নিরসনের জন্য মেরামত কাজ শুরু করা হয়েছে। এর ফলে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এ সময়ে রান্নার গ্যাস ব্যবহারে ভোগান্তি হতে পারে বলেও জানানো হয়েছে।

তিতাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন