রাজধানীর ভাটারায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৬ জন আটক।
রাজধানীর ভাটারা এলাকায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট যৌথভাবে এ অভিযান চালায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা থানার বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে সন্দেহভাজন ১৬ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. হারুন মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. হানিফ (২৬), মো. হিরা মিয়া (১৯), মো. আশিক মিয়া (২৪), মো. মোবারক (২১), মো. রাজা (১৮), তোফাজ্জল হোসেন (২০), মো. রিফাত (১৮), মো. মহসীন (১৮), আনন্দ চন্দ্র সরকার (১৮), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. আতশ (৪২), জমির উদ্দিন (৪০), মো. আশরাফুল আলম (৪৩) এবং মো. সুমন (৩৬)।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন