জাতীয়
ছবি: সংগৃহীত

কবে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল—জানালেন প্রতিমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিমানের দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিমান আর যেন লোকসানে না যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রী ভোগান্তি কমাতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীও বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

তিনি আরও বলেন, দেশের পর্যটন খাতকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তরের উদ্যোগ চলছে। এসব প্রকল্প পিপিপি (Public-Private Partnership) মডেলে বাস্তবায়নের চিন্তাভাবনা রয়েছে, যাতে বিদেশি পর্যটকরা দার্জিলিংয়ের মতো জায়গায় না গিয়ে বাংলাদেশকেই বেছে নেয়।

সরকারের লক্ষ্য পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক খাতে পরিণত করা এবং দেশের পর্যটন শিল্পকে আরও সম্প্রসারিত করা বলেও জানান প্রতিমন্ত্রী।

মতামত দিন