ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ।
ইরানে চলমান সংকট পরিস্থিতির প্রেক্ষিতে জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই মানবিক সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইরানের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রস্তুত করা হয়েছে এবং তা রেড ক্রিসেন্টের মাধ্যমে পাঠানো হবে।
হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, চলমান সংকটের শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানই একমাত্র পথ হওয়া উচিত।
তিনি আরও আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের এই মানবিক সহায়তা উদ্যোগকে স্বাগত জানান। তিনি এ সহায়তার জন্য বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মতামত দিন