ঢাকা ও আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের আরও দুই জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে একই দিনে আরেক প্রজ্ঞাপনে ঢাকার নতুন ডিসি হিসেবে নিয়োগ পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম।
তিনি এর আগে চট্টগ্রামের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে গত বছরের ২১ সেপ্টেম্বর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল।
অন্যদিকে ঢাকা জেলা প্রশাসকের দায়িত্বে থাকা মো. রেজাউল করিমকে পদ থেকে সরিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
মতামত দিন