জাতীয়
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তৃতীয় থেকে পঞ্চম গ্রেডের ৮টি গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শতভাগ সরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি মেট্রোরেল পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমে অভিজ্ঞ জনবল নিয়োগ দেবে।


প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিচালক, মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক এবং উপাধ্যক্ষসহ বিভিন্ন পদে মোট ৮ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনকারীদের জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিটি পদেই ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে ১০ থেকে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৬২ বছর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা।

আবেদনকারীদের ডিএমটিসিএলের ওয়েবসাইট (www.dmtcl.gov.bd
) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৬
অন্যান্য শর্ত
নির্বাচিত প্রার্থীদের প্রথমে ১ বছরের শিক্ষানবিশ চুক্তিতে নিয়োগ দেওয়া হবে
সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী ধাপে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে
নিয়োগের সময় স্বাস্থ্য পরীক্ষা ও অঙ্গীকারনামা জমা বাধ্যতামূলক

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও আধুনিক করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন