প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির।
নিজেস্ব প্রতিবেদক:
প্রবাসীদের নানা ভোগান্তি ও পাসপোর্ট নবায়নে জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।
আর প্রবাসীরা স্বস্তিতে না থাকলে দেশের অর্থনীতি ও সামগ্রিক স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়বে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা পাসপোর্ট নবায়নের ধীরগতি ও জটিলতা নিয়ে অভিযোগ করছেন এবং সমাধানের দাবি জানাচ্ছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের সমস্যা সমাধানে অবহেলা করা হলে তার প্রভাব পুরো দেশেই পড়বে। তাই রেমিট্যান্স পাঠানো এসব মানুষদের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পোস্টের শেষাংশে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান।
মতামত দিন