আবহাওয়া
ছবি: সংগৃহীত

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টায় দেশের সব এলাকায় নয়, বরং নির্দিষ্ট কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

তাপমাত্রার দিক থেকে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতের দিকে সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন