আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্থগিত প্রস্তাব নাকচ ইইউর।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের সঙ্গে চলমান অংশীদারিত্ব চুক্তি বাতিল বা স্থগিতের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অনুমোদন পায়নি। সদস্য দেশগুলোর মধ্যে প্রয়োজনীয় ঐকমত্য না থাকায় প্রস্তাবটি এগোতে পারেনি বলে জানা গেছে।

ব্রাসেলসে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে ইইউ’র পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট আপাতত বহালই থাকছে এবং এটি পরিবর্তন করতে হলে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানে বড় ধরনের সমন্বয় দরকার হবে।

তিনি আরও বলেন, বিষয়টি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, বরং আলোচনার পর্যায়ে রয়েছে। তবে চুক্তি স্থগিত করলেই যে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ হবে—এমন নিশ্চয়তা পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের ভেতরেই ইসরায়েলকে নিয়ে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। কিছু দেশ চুক্তি পুনর্বিবেচনার পক্ষে অবস্থান নিলেও অন্যদের অনাগ্রহের কারণে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে একই সঙ্গে ইরানকে কেন্দ্র করে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও আলোচনা চলছে ইইউ’র ভেতরে। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বাধা সৃষ্টির অভিযোগকে কেন্দ্র করে মে মাস থেকে নতুন ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

এর আগে ২১ এপ্রিল আয়ারল্যান্ড, স্পেন ও স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি পুনর্বিবেচনার জন্য ইইউ’র প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছিল, যা এই বিতর্ককে আরও তীব্র করে তোলে।

মতামত দিন