আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মার্কিন আলোচনায় ফিরতে শর্ত দিল ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান, তবে এজন্য কঠোর শর্ত আরোপ করেছে তেহরান। দেশটি জানিয়েছে, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না করা হলে কোনো আলোচনাই সম্ভব নয়।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ তুলে নেয়, তাহলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী বৈঠক আয়োজন করা যেতে পারে।

ইরাভানির ভাষ্য অনুযায়ী, আলোচনার আগে ওয়াশিংটনকে শুধু অবরোধ প্রত্যাহারই নয়, বরং যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাও বন্ধ করতে হবে।

তিনি আরও স্পষ্ট করে জানান, ইরান আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি। তবে তাদের শর্ত পূরণ না হলে কোনো সংলাপে অংশ নেওয়া সম্ভব নয়।

একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কূটনৈতিক সমাধান চাইলে ইরান প্রস্তুত রয়েছে। কিন্তু যদি পরিস্থিতি সংঘাতের দিকে যায়, সেক্ষেত্রেও দেশটি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

মতামত দিন