জাতীয়
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে। এতে পরীক্ষায় কিছু নির্দিষ্ট সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এবং সাধারণ অ্যানালগ ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত নির্দেশনাটি মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশ করা হয়।

নতুন নিয়মে বলা হয়েছে, পরীক্ষার হলে শুধুমাত্র নির্ধারিত মডেলের নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। অনুমোদিত মডেলের মধ্যে রয়েছে Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW।

এছাড়া এসব মডেলের বাইরে থাকা সাধারণ নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে পরীক্ষার্থীরা হাতে কেবল কাঁটাযুক্ত বা অ্যানালগ ঘড়ি রাখতে পারবে। স্মার্ট ওয়াচ, ডিজিটাল বা প্রোগ্রামেবল যেকোনো ডিভাইস পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

মতামত দিন