২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ শিক্ষা বোর্ডের।
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ২ জুলাই থেকে সারাদেশে পরীক্ষা শুরু হবে।
বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত সময়সূচিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।
বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা শুরু হলেও পরবর্তী ব্যবহারিক ও অন্যান্য কার্যক্রম আলাদা সময়সূচিতে সম্পন্ন করা হবে।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুতি সম্পন্ন করা যায়।






মতামত দিন