নতুন মিশনে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া, আসছে ‘সিটাডেল’ সিজন–২।
হলিউড ও ওটিটি দুনিয়ায় আবারও আলোচনায় দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনে আবারও নাদিয়া সিং চরিত্রে ফিরছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরিজটির ট্রেলার প্রকাশ করেছে প্রাইম ভিডিও। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখ। আগামী ৬ মে থেকে স্ট্রিমিং শুরু হবে নতুন সিজনটির।
প্রথম সিজনে দুর্দান্ত অ্যাকশন ও স্টাইলিশ পারফরম্যান্স দিয়ে দর্শকদের নজর কাড়েন প্রিয়াঙ্কা। এবার দ্বিতীয় সিজনে আরও বড় পরিসরে, বেশি অ্যাকশন ও রোমাঞ্চ নিয়ে ফিরছে সিরিজটি। প্রিয়াঙ্কার সঙ্গে আবারও দেখা যাবে রিচার্ড ম্যাডেনকে।
‘সিটাডেল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি ধ্বংসপ্রাপ্ত গোয়েন্দা সংস্থাকে ঘিরে। স্মৃতিভ্রষ্ট এজেন্ট মেসন কেন, নাদিয়া সিং ও বার্নার্ড অরলিক—এই চরিত্রগুলো মিলে ম্যান্টিকোর নামের শক্তিশালী অপরাধী সংগঠনের বিরুদ্ধে লড়াই করে।
নতুন সিজনে গল্প আরও বিস্তৃত হয়েছে। এবার এই তিনজন আবারও একত্র হয়ে পৃথিবীকে এক ভয়াবহ ষড়যন্ত্র থেকে রক্ষা করার মিশনে নামছেন। এর জন্য তারা নতুন একটি টিমও গঠন করেন, যার মাধ্যমে শুরু হয় বিশ্বজুড়ে উত্তেজনাপূর্ণ অভিযান।
প্রযোজনা সূত্রে জানা গেছে, দ্বিতীয় সিজনে অ্যাকশন, থ্রিল ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা আগের চেয়ে আরও বড় পরিসরে উপস্থাপন করা হয়েছে।
মতামত দিন