ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম।
ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। নতুন দায়িত্ব অনুযায়ী ফরিদা খানম ঢাকার জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর মাধ্যমে তিনি বর্তমান জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হচ্ছেন এবং জেলার প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বও সামলাবেন।

মতামত দিন