বাস-ট্রাক ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার: পরিবহন মন্ত্রী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও ট্রাকসহ পরিবহন খাতের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে সংশ্লিষ্ট বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এদিনের আলোচনায় নতুন ভাড়া চূড়ান্ত হয়নি।
মন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়ার প্রভাব পরিবহন খাতে পড়েছে। তাই সব দিক বিশ্লেষণ করেই ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে খাতটি বড় ধরনের আর্থিক চাপে রয়েছে। তাদের মতে, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এই পরিস্থিতিতে জ্বালানি ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও বাস্তবসম্মত ভাড়া সমন্বয়ের আহ্বান জানিয়েছে পরিবহন মালিকরা।

মতামত দিন