জাতীয়
ছবি: সংগৃহীত

১৮ লাখ টন ধান-চাল কেনার সিদ্ধান্ত সরকারের,সংগ্রহ শুরু ৩ মে থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বোরো মৌসুমে আগামী ৩ মে থেকে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এবার মোট ১৮ লাখ টন ধান-চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতব চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও গম সংগ্রহ চলবে। আর চাল সংগ্রহ করা হবে ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

তিনি আরও জানান, বর্তমানে সরকারি গুদামে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত রয়েছে। নতুন মৌসুমে পাঁচ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতব চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, গত বছরও একই দরে বোরো ধান ও চাল সংগ্রহ করা হয়েছিল।

মতামত দিন