পাকিস্তান সফর বাতিল করলো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইরান ইস্যুকে কেন্দ্র করে কূটনৈতিক আলোচনায় অগ্রাধিকার দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, আজ বুধবার (২২ এপ্রিল) ইসলামাবাদে তার পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে এই সফর স্থগিত করা হয়।
প্রাথমিক সূচি অনুযায়ী, এটি চলতি মাসে ভ্যান্সের দ্বিতীয় পাকিস্তান সফর হওয়ার কথা ছিল। সেখানে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে একটি সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর আলোচনা চলছিল।
তবে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, পরিস্থিতি বিবেচনায় সশরীরে বৈঠক বা সফর সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। সেই ঘোষণার পরই কূটনৈতিক কর্মসূচিতে এই পরিবর্তন আসে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
মতামত দিন