প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানান, প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার এক লাখ প্রথম শ্রেণির শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনা হবে।
কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি উপজেলায় নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করা হবে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্কুল নির্বাচন করে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
সরকারের এই উদ্যোগে শিক্ষার্থীদের পোশাকে একরূপতা আনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ছেলে ও মেয়েদের জন্য নির্ধারিত আলাদা ডিজাইন থাকলেও তা হবে সারা দেশের জন্য একই ধরনের।
এই প্রকল্প বাস্তবায়নে একাধিক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। শিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে পুরো কার্যক্রম পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এতে যেমন শিক্ষার্থীদের মধ্যে সমতা বাড়বে, তেমনি দেশীয় পাটশিল্পের ব্যবহারও বৃদ্ধি পাবে।
মতামত দিন