জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

হাম পরিস্থিতি সারাদেশে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক একদিনেই এই রোগ এবং এর উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে একজনের ক্ষেত্রে হাম নিশ্চিতভাবে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত হয়েছে, বাকি দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। পরীক্ষার পর ১৮৮ জনের শরীরে রোগটির উপস্থিতি নিশ্চিত হয়েছে।

গত কয়েক সপ্তাহের তথ্য বলছে, দেশে হামের বিস্তার দ্রুত বাড়ছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮০৫ জনে পৌঁছেছে। আর সন্দেহভাজন রোগীর সংখ্যা ছুঁয়েছে প্রায় ২৬ হাজারের কাছাকাছি।

এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরও ১৮৫ জনের মৃত্যু রেকর্ড হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

মতামত দিন