অপরাধ
ছবি: সংগৃহীত

টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ।

নিজেস্ব প্রতিবেদক:

দুপুরের ব্যস্ত সময়েই নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টেন্ডার জমা দেওয়াকে ঘিরে একাধিক পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যাতে কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) এ ঘটনার সূত্রপাত হয় বক্তাবলী এলাকার একটি ঘাট সংক্রান্ত দরপত্র জমা দেওয়ার সময়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন পক্ষ একই কাজের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামায় শুরু থেকেই চাপা উত্তেজনা ছিল।

একপর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে মোড় নেয়। বিএনপির দুটি গ্রুপ এবং জামায়াত-এনসিপি সমর্থিত আরেকটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুর ১টার পর পরিস্থিতি আরও জটিল হয়, যখন সিডিউল জমা দেওয়ার সময় এক পক্ষকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এতে করে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং কয়েকজন আহত হন, যাদের মধ্যে তরিকুল ইসলাম নামের একজনও রয়েছেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে উত্তেজনা চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টেন্ডার ঘিরে এই বিরোধ তৈরি হয়েছিল। অন্যদিকে পুলিশ বলছে, তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে এবং এখনো কাউকে আটক করা হয়নি।

মতামত দিন