কুমিল্লার তিন উপজেলায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না বুধবার।
নিজেস্ব প্রতিবেদক:
কুমিল্লার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (২২ এপ্রিল) দিনভর এ বন্ধ থাকবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাইপলাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব ধরনের গ্রাহক এই সাময়িক গ্যাস সংকটে পড়বেন।
বিজিডিসিএল জানায়, কাজ শেষে দ্রুত স্বাভাবিক সরবরাহ চালু করা হবে। এ সময়ের অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি।
মতামত দিন