আবহাওয়া
ছবি: সংগৃহীত

দুই অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের কয়েকটি এলাকায় বিকেলের মধ্যে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে।

মতামত দিন