ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়িয়ে আগামী বুধবার পর্যন্ত বহাল রাখা হয়েছে।
তবে এই সিদ্ধান্তের পেছনে বিস্তারিত কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এর আগে নির্ধারিত সময়সীমা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। নতুন এই ঘোষণার ফলে পরিস্থিতি সাময়িকভাবে কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন