খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিরলেন সাকিব, চূড়ান্ত লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশ।

নিজেস্ব প্রতিবেদক:

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে স্কোয়াডে বড় কোনো পরিবর্তন আনা হয়নি।

দলে একমাত্র সংযোজন হিসেবে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব। তবে এই দলে কাউকে বাদ দেওয়া হয়নি এবং নতুন করে আর কোনো খেলোয়াড়ও ডাক পাননি।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন তানজিম। যদিও দলে পেস আক্রমণে জায়গা পাওয়া নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। শরিফুল ইসলাম ও নাহিদ রানা আগের দুই ম্যাচে ভালো পারফরম্যান্স করেছেন। অভিজ্ঞ তাসকিন আহমেদও আছেন মূল আক্রমণে। অন্যদিকে চোটের কারণে মাঠের বাইরে থাকা মোস্তাফিজুর রহমান এখনও ফিরতে পারেননি।

এদিকে মোসাদ্দেক হোসেন সৈকতের সম্ভাব্য প্রত্যাবর্তনের আলোচনা থাকলেও এবারও তিনি দলে জায়গা পাননি।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। প্রথম ম্যাচে ২৬ রানের জয় তুলে নিয়ে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে চট্টগ্রামের এই ম্যাচই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।

বাংলাদেশের স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, সৌম্য সরকার, সাইফ হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

মতামত দিন