বিনোদন
ছবি: সংগৃহীত

রেশন দুর্নীতি তদন্তে ইডির তলব, চাপে টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।

নিজেস্ব প্রতিবেদক:

টালিউডের রঙিন জগৎ আর ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কঠোর অনুসন্ধান—এই দুই ভিন্ন বাস্তবতার মাঝখানে এখন অভিনেত্রী নুসরাত জাহান। ব্যক্তিগত জীবন ঘিরে নানা বিতর্কের চাপ কাটতে না কাটতেই এবার রেশন দুর্নীতি মামলায় তার নাম যুক্ত হওয়ায় নতুন করে আলোচনায় তিনি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গেছে, আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।

অভিযোগের সূত্র ধরে জানা যায়, বাংলাদেশে গম সরবরাহ সংক্রান্ত একটি দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করেই এই তদন্ত এগোচ্ছে, আর সেই ধারাতেই নুসরাতের ভূমিকা খতিয়ে দেখছে সংস্থাটি।

ঘটনার সময় তিনি পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন—এ বিষয়টিও তদন্তের অংশ হিসেবে গুরুত্ব পাচ্ছে।

তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, নুসরাত কলকাতার বদলে দিল্লিতে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছেন।

অন্যদিকে, ব্যক্তিগত জীবনে এখন তুলনামূলক স্বাভাবিক সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সহকর্মী যশ দাশগুপ্তের সঙ্গে তাকে সম্প্রতি ছুটি কাটাতে দেখা গেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে তাদের উপস্থিতিও চোখে পড়ছে।

মাতৃত্ব ও কাজ একসঙ্গে সামলানোর পাশাপাশি ছেলে ঈশানের সঙ্গে কাটানো মুহূর্তও নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন নুসরাত জাহান।

মতামত দিন