ইরান ইস্যুতে মার্কিন গণমাধ্যমের রিপোর্টিংয়ে ক্ষুব্ধ ট্রাম্প,সামরিক সফলতার স্বীকৃতি না দেওয়ার অভিযোগ
ইরানকে ঘিরে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের সংবাদ পরিবেশনের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, দেশটির প্রধান কয়েকটি সংবাদমাধ্যম সামরিক বাহিনীর অর্জন যথাযথভাবে তুলে ধরছে না।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় পরিচালিত অভিযানটি ছিল অত্যন্ত সফল এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, এই অভিযানের মাধ্যমে ইরানের সক্ষমতায় বড় ধরনের আঘাত হানা হয়েছে বলে দাবি করা হলেও কিছু সংবাদমাধ্যম সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করছে।
দ্য নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টসহ কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা ঘটনাটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক হিসেবে দেখানোর চেষ্টা করছে।
তার মতে, এ ধরনের রিপোর্ট শত্রুপক্ষের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে এবং তা মার্কিন সেনাবাহিনীর মনোবলের জন্য ক্ষতিকর।
ট্রাম্প আরও দাবি করেন, গণমাধ্যমের এই অবস্থান বাস্তব পরিস্থিতিকে বিকৃত করছে এবং সামরিক সফলতার যথাযথ স্বীকৃতি দিচ্ছে না।
সূত্র: মিডল ইস্ট আই
মতামত দিন