মানহানির মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে মন্তব্যের জেরে করা মানহানির মামলায় এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই বক্তব্যের পর কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় আমির হামজা মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে এ ঘটনায় মানহানির মামলা দায়ের করা হলে বিষয়টি আদালতে গড়ায়।
মতামত দিন