খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

জুনেই বিসিবি নির্বাচন, সময়সূচি নিয়ে ইঙ্গিত তামিমের।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বোর্ডের সভাপতি তামিম ইকবাল।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে প্রেসবক্সে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী জুন মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর আগে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি গঠন করে। তখনই তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল।

সেই হিসেবে ৭ জুলাইয়ের মধ্যে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন করতে চান বর্তমান সভাপতি।

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের অক্টোবরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় তামিম ইকবালের নেতৃত্বে একটি প্যানেল পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়।

মতামত দিন