জাতীয়
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-ট্রাক সংঘর্ষে দুই প্রাণহানি, আহত একাধিক।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে বাসের যাত্রী রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের তীব্র সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকের সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মতামত দিন