অর্থনীতি
ছবি: সংগৃহীত

জ্বালানি খাতে সিন্ডিকেট ঠেকানোর দাবি রিজভীর, গুম ইস্যুতে রিমান্ডের আহ্বান।

নিজেস্ব প্রতিবেদক:

জ্বালানি তেল ও গ্যাসের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, গুম-সংক্রান্ত ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের অনেকেই এখনো দেশের বাইরে পালিয়ে যেতে পারেনি। তাদের কেন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না—এ প্রশ্নও তোলেন তিনি।

তার দাবি, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হলে গুম হওয়া বিএনপি নেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।

এ সময় তিনি গুম সংক্রান্ত আইনের বিষয়েও কথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশে কিছু দুর্বলতা রয়েছে, যা সংশোধন করা দরকার। ভবিষ্যতে আরও শক্তিশালী ও মানবিক আইন প্রণয়ন করার আহ্বান জানান তিনি, যাতে গুমের মতো ঘটনা আর না ঘটে।

মতামত দিন