আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেননি, তা আলোচনার মাধ্যমেও সম্ভব নয়:ইরানের রাষ্ট্রদূত।

নিজেস্ব প্রতিবেদক:

রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর ফল আনতে পারেনি। তার মতে, যুদ্ধের মাধ্যমে যে লক্ষ্য অর্জন করা যায়নি, তা আলোচনার মাধ্যমেও সম্ভব নয়।

সোমবার (২০ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রুশ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জালালি বলেন, শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্রুত সময়ের মধ্যে ইরানে সরকার পরিবর্তনের আশা করেছিল। কিন্তু বাস্তব পরিস্থিতিতে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

তিনি আরও দাবি করেন, সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের লক্ষ্যও পরিবর্তিত হয়েছে। প্রথমে শাসন পরিবর্তনের কথা বলা হলেও পরে তা সীমিত হয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিশ্চিত করার উদ্দেশ্যে নেমে আসে, যা-ও সফল হয়নি।

জালালির ভাষায়, নৌ-অবরোধের যে দাবি যুক্তরাষ্ট্র করেছে, বাস্তবে তার কোনো কার্যকারিতা নেই। তিনি আরও বলেন, এক পর্যায়ে ওয়াশিংটন ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার সঙ্গে একমত হলেও পরে আবার অবস্থান বদলে নেয়।

তার মতে, এসব ঘটনার কারণে ইরান দুর্বল হয়নি, বরং আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে। বর্তমান পরিস্থিতি দেশটির সামনে এগিয়ে যাওয়ার সংকল্প আরও দৃঢ় করেছে বলেও তিনি মন্তব্য করেন।

মতামত দিন