অপরাধ
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ১০৬ লিটার পেট্রোল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

জয়পুরহাটে র‍্যাবের বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১০৬ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই ঘটনায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জেলার দুর্গাদহ ও নওগাঁর গোবরচাপা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে পেট্রোল বিক্রির সময় রাব্বি নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

পরে আটক ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দুর্গাদহ বাজারেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে তেল মজুদের সত্যতা মেলে বলে জানায় র‍্যাব।

এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দ করা ১০৬ লিটার পেট্রোল সরকারি দরে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়।

জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, র‍্যাবের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মজুদের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

মতামত দিন