জাতীয়
ছবি: সংগৃহীত

সারাদেশে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে।

দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে পৃথক ধাপে শুরু হওয়া কার্যক্রম চলমান রয়েছে। ৫ এপ্রিল শুরু হওয়া প্রথম ধাপ ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। আর ১২ এপ্রিল শুরু হওয়া আরেকটি ধাপ ১২ মে পর্যন্ত চলমান থাকবে। পুরো ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চালানো হবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশু বর্তমানে জ্বর বা অসুস্থতায় রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন