আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপানের ইওয়াত উপকূল, সুনামি সতর্কতা জারি

নিজেস্ব প্রতিবেদক:

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ইওয়াত উপকূলের কাছাকাছি এলাকায়।

কম্পনের পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের কারণে ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্যভাবে এসব এলাকায় প্রায় ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং সতর্কতা মেনে চলতে আহ্বান জানিয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন