জাতীয়
ছবি: সংগৃহীত

ফুয়েল পাস কার্যক্রম সম্প্রসারিত, এবার আরও ১৯ জেলায় নিবন্ধন শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে দেশের আরও ১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণ করেছে সরকার।

দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ কর্মসূচির আওতা আরও বাড়ানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে ১৯টি জেলায় এই নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।

নতুন অন্তর্ভুক্ত জেলাগুলোর মধ্যে রয়েছে— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। এর আগে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ এলাকা এবং কিছু মেট্রোপলিটন জোনে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছিল।

জ্বালানি বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরিচালিত এই কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেলের জন্য পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনা এবং আধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরবরাহ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করাই এর মূল উদ্দেশ্য।

ধাপে ধাপে দেশের সব জেলায় এবং সব ধরনের যানবাহনের ক্ষেত্রে এই সিস্টেম বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন