শেখ হাসিনার সঙ্গে সৌজন্য কথা হয়েছে: জিএম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একটি সৌজন্যভিত্তিক কথা হয়েছে। তবে সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেছেন।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এক টকশোতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
উপস্থাপকের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ৫ আগস্টের ঘটনার পর শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, তবে সেটি ছিল শুধুই কুশল বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ। “উনি কেমন আছেন, ভালো আছেন—এ ধরনের সাধারণ কথাই হয়েছে,” বলেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা বা ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান জাপা চেয়ারম্যান। তিনি বলেন, “ওনার রাজনৈতিক পরিকল্পনা বা দেশে ফেরার বিষয়ে আমার সঙ্গে কোনো কথাই হয়নি।”
মতামত দিন