রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের।
নিজ জেলা বগুড়ায় প্রথমবারের মতো সফরে গিয়ে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী সফর শুরু করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন তিনি। সফরসূচি অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধনসহ একাধিক উন্নয়ন কর্মকাণ্ডেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বিকেলে তার পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ী গ্রামে যাওয়ার কথা রয়েছে। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজের সূচনাও করবেন।
দিনের শেষ অংশে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

মতামত দিন