চার অঞ্চলে সন্ধ্যার আগেই ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্কতা জারি।
আজ সোমবার (২০ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় সন্ধ্যার আগেই দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় বলা হয়েছে, নির্দিষ্ট অঞ্চলে স্বল্প সময়ের জন্য ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন