হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের চার ট্যাঙ্ক ধ্বংস।
দক্ষিণ লেবাননের একটি এলাকায় অগ্রসরমান ইসরায়েলি ট্যাঙ্ক বহরকে লক্ষ্য করে বিস্ফোরক হামলার দাবি করেছে হিজবুল্লাহ। রোববার বিকেলে দেইর সিরিয়ান গ্রামের কাছে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আটটি ট্যাঙ্কের বহরের মধ্যে চারটি ধ্বংস করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, বিস্ফোরণের সময় ট্যাঙ্কগুলো ওই এলাকা দিয়ে অগ্রসর হচ্ছিল।
দশ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই তাদের পক্ষ থেকে প্রথম হামলার ঘোষণা বলে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এপি

মতামত দিন