নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ।
নিজেস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে নদী থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার আমিন এলাকায় মেরিন টেকনোলজি সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিব জানান, উদ্ধারকৃত ব্যক্তির শরীরে কোনো পোশাক ছিল না এবং এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন