সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত বিশেষ বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে যেতে পারবেন।
নতুন নিয়মে স্পষ্ট করে বলা হয়েছে, ভিজিট, ট্যুরিস্ট, ট্রানজিট কিংবা ওমরাহ ভিসা ব্যবহার করে হজের কার্যক্রমে অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের ভিসাধারীদের হজ পালনের কোনো সুযোগ দেওয়া হবে না।
নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। অনুমতি ছাড়া মক্কায় ঢোকার চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। আর অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বহিষ্কার করা হবে এবং আগামী ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।
এদিকে ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারিত সময়সীমাও শেষ হয়েছে। ১৮ এপ্রিলের মধ্যে তাদের দেশ ত্যাগ করার নির্দেশনা কার্যকর করা হয়।
এর আগে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়ে দেয়, হজ পালনের জন্য শুধুমাত্র হজ ভিসাই গ্রহণযোগ্য—অন্য কোনো ভিসা এতে বৈধ নয়।
মতামত দিন