ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত পাইপলাইনে নতুন করে দেশে এসেছে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল।

নিজেস্ব প্রতিবেদক:

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ-ভারত পাইপলাইনে নতুন করে ডিজেল এসেছে দেশে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাঠানো শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী তা শনিবার বিকেলে এসে পৌঁছেছে।

তিনি বলেন, ভারত থেকে জ্বালানি আমদানি নিয়মিত প্রক্রিয়ার অংশ। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

এছাড়া শিগগিরই আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের নতুন চালান পাঠানো শুরু হবে বলেও জানান তিনি।

এপ্রিল মাসজুড়ে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এর আগে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আনা হয়েছিল। সর্বশেষ চালানসহ এ মাসে এখন পর্যন্ত মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

মতামত দিন