আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ইরানের গুলি, পিছু হটল ভারতীয় জাহাজ।

নিজেস্ব প্রতিবেদক:

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে চাপ বাড়ানোর পদক্ষেপ জোরদার করেছে, আর তেহরানও আগের অবস্থান থেকে সরে গিয়ে কঠোর অবস্থান নিয়েছে।

ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকমের তথ্য অনুযায়ী, প্রণালিতে চলাচলরত একটি জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইরানি বাহিনী। এ ঘটনার পর আতঙ্কে বেশ কয়েকটি জাহাজ, যার মধ্যে ভারতীয় পতাকাবাহী একটি সুপারট্যাঙ্কারও ছিল, দিক পরিবর্তন করতে বাধ্য হয়।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে এমন পরিস্থিতি বৈশ্বিক বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এতে জ্বালানি সংকট আরও গভীর হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ঝুঁকিও বাড়ছে।

তবে চলমান উত্তেজনার মধ্যেও মধ্যস্থতাকারীরা এখনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখছেন।

এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালি এখন “কঠোর সামরিক নিয়ন্ত্রণে” রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

মতামত দিন