ফরিদপুরে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ছয়জন গ্রেপ্তার।
ফরিদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানাধীন দক্ষিণ টেপাখোলা এলাকায় এসআই মো. আবু কাওসারের নেতৃত্বে একটি দল সকালে এই অভিযান পরিচালনা করে। মাদক কেনাবেচার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন— সুজয় কুমার বিশ্বাস (২৭), মো. পিকুল মিয়া (২৫), মো. অলি বেপারী (৩০), মুন্না ফকির (২৪), রাসেল শেখ (২৪) ও মো. সুমন মোল্লা (৩০)।
তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মতামত দিন