আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির পর আকাশসীমা খুলে দিল ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

যুদ্ধবিরতির পর আঞ্চলিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় ইরান তাদের আকাশসীমা আবার খুলে দিয়েছে। স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

একই সঙ্গে কয়েকটি বিমানবন্দরও পুনরায় চালু করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের পূর্বাঞ্চলের আকাশপথ এখন আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে ওই রুট ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

ধাপে ধাপে সামরিক ও বেসামরিক প্রস্তুতি যাচাই করে অন্যান্য বিমানবন্দরেও ফ্লাইট চালু করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে পরমাণু আলোচনা শুরুর বিষয়ে সম্মত হয়েছে বলে জানা গেছে। সিএনএনের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা হতে পারে।

দুই দেশের প্রতিনিধিরা রোববার ইসলামাবাদে পৌঁছাতে পারেন, তবে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

মতামত দিন